স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুরে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় সদরপুর স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ।
সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল-মামুন সাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম।
বক্তারা সমাজে ক্রমবর্ধমান অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

