৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় স্থগিত থাকা ১৯০ জন প্রার্থীকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এর মধ্যে ১৭১ জনকে সহকারী সার্জন এবং ১৯ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি ২৪ জন প্রার্থীর বিষয়ে পরবর্তী সময়ে নির্দেশনা জানানো হবে।
জানা গেছে, বিএমডিসি সনদ না থাকায় এসব প্রার্থীর প্রার্থিতা আগে স্থগিত করা হয়েছিল।

