তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা, দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।
দলীয় ২১ রানের মধ্যেই আউট হন তানজিদ হাসান তামিম (২) ও নাজমুল হোসেন শান্ত (০)। এরপর পরিস্থিতি সামাল দিতে ক্রিজে আসেন লিটন দাস, যিনি সাইফ হাসানের সঙ্গে জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৯ বলে অর্ধশতক পূর্ণ করেন সাইফ হাসান। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে লিটন দাসও ধৈর্য ধরে তাকে ভালো সঙ্গ দিচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ২ উইকেটে ১০১ রান তুলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ দুটি উইকেট নিয়েছেন।

