Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৮ pm ১৭, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হজযাত্রীদের গাইডলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্র–জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তারা যদি সেই ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে জনগণ তা মেনে নেবে না।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, কোনো ধরনের শক্তি বা দমননীতি দিয়ে জনগণের আকাঙ্ক্ষা দমন করা সম্ভব নয়। তার ভাষায়, ‘গণআকাঙ্ক্ষা ও ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদ অনুযায়ী গণভোটের রায় কার্যকর করতে হবে।’

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর মতো ত্যাগ আর কোনো রাজনৈতিক দল করেনি। অতীতের বিচার ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ উল্লেখ করে তিনি বলেন, দলের একাধিক শীর্ষ নেতা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং অসংখ্য কর্মী আন্দোলনে প্রাণ হারিয়েছেন।

হজযাত্রীদের উদ্দেশে তিনি দোয়া চেয়ে বলেন, দেশের জন্য ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য কামনা করতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি বলেন, ধর্মীয় বিধান পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও মন্তব্য করেন, প্রকৃত সফলতা রাজনৈতিক পদ-পদবি নয়, বরং ন্যায় ও বিশ্বাসের পথে জীবন পরিচালনার মধ্যেই নিহিত।

Tags: আজহারএটিএমজুলাইসনদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
  • বান্দরবানে শিশু সুরক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • চরম ডিজেল ভোগান্তিতে শার্শার সাধারণ কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম