Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও চোলাইমদসহ গ্রেফতার ১

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫০ pm ১৬, এপ্রিল ২০২৬
in মাদক
A A
0

ক্রাইম রিপোর্টার:

রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ক সার্কেল, রংপুর-এর পরিদর্শক জনাব এস এম এলতাস উদ্দিনের নেতৃত্বে একটি দল রংপুর জেলার কোতয়ালী থানাধীন সদ্যপুস্করনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়ারাম গ্রামে অভিযান চালায়। অভিযানে মোঃ জামাল মোস্তফা (৪০) নামে এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জামাল মোস্তফা জয়ারাম গ্রামের বাসিন্দা। তিনি মোঃ হুজুর আলী ও মোছাঃ মাজেদা খাতুনের ছেলে।

অভিযানকালে তার বাড়ি তল্লাশি করে একটি কালো রঙের জিপারযুক্ত পলি প্যাকেট থেকে কমলা বর্ণের ৫০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর থাকা ৩টি প্লাস্টিক বোতল থেকে মোট ৩ লিটার চোলাইমদ জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন, যাতে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা
  • বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • ব্রাহ্মণপাড়ার চান্দলা মডেল হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
  • সালথায় শাপলা মহিলা সংস্থার অবহিকরন সভা অনুষ্ঠিত 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম