Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৩ pm ১৫, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়, শিক্ষা
A A
0

কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সিলেট বিভাগে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে স্কুল-কলেজ পরিচালনায় আইন থাকলে দেশে কোচিং সেন্টার পরিচালনাও আইনের বাইরে থাকতে পারে না। তাই এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কোচিংয়ের ওপর নির্ভরতা কমাতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেই সহায়ক পাঠদানের ব্যবস্থা জোরদার করতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য ইন-হাউস কোচিং চালুর পরামর্শ দিয়ে তিনি জানান, প্রয়োজনে সামান্য ফি নিয়ে শিক্ষকদের সম্মানী দেওয়া যেতে পারে, যাতে শিক্ষার্থীরা বাইরের কোচিংয়ে যেতে বাধ্য না হয়।
অনলাইন শিক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে অনলাইন শিক্ষার পক্ষে নন, তবে বর্তমান বিশ্ব বাস্তবতার কারণে ডিজিটাল শিক্ষার দিকে এগোনোর বিকল্প নেই। স্টেকহোল্ডারদের অনেকেই অনলাইন ক্লাসের বিরোধিতা করলেও ভবিষ্যতে হাইব্রিড শিক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

প্রস্তাবিত এই ব্যবস্থায় একদিন সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস এবং অন্যদিন অনলাইন ক্লাস চালানোর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

Tags: অনলাইন শিক্ষাইন-হাউস কোচিংড. আ ন ম এহছানুল হক মিলনশিক্ষা নীতিশিক্ষা সংস্কারশিক্ষামন্ত্রীহাইব্রিড শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি তার জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস
  • হরমুজ প্রণালিতে নৌ চলাচল অব্যাহত রাখা উচিত: শি জিনপিং
  • ফরিদপুরে ব্র্যাক সিডের উদ্যোগে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত
  • হুমকির মুখে কোনো আলোচনা মানা হবে না: ইরানের পার্লামেন্টের স্পিকার
  • এসএসসি পরীক্ষা সুষ্ঠু, প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম