Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তৃতীয় দিনে শহীদ আবু সাঈদ বইমেলায় উপচে পড়া ভিড়

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ বইমেলা এখন পুরোদমে জমে উঠেছে। মেলার তৃতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গতকাল ছুটির দিন হওয়ায় রংপুরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী বইমেলায় ভিড় করেন। এতে মেলা প্রাঙ্গণ, বিশেষ করে আবু সাঈদ স্মারক মাঠে মানুষের ঢল নামে।

দর্শনার্থীরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে অনেকে বইমেলায় ঘুরতে এসেছেন। প্রিয়জনের জন্য বই কেনার পাশাপাশি সময়টাও উপভোগ করছেন তারা।

রংপুরের কেরানিপাড়া থেকে মেলা দেখতে আসা স্কুলপড়ুয়া সহীহ ইসলাম বলেন, বইমেলা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। বাড়ির কাছেই হওয়ায় দেখতে এসেছি। খুব ভালো লাগছে।

বেরোবি গ্রিন ভয়েস স্টলের বিক্রেতা আবদুল্লাহ বিন জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, আজ বিক্রি ভালো হয়েছে। প্রথম দুই দিন তেমন ভালো ছিল না। আশা করছি শেষ দিন আরও ভালো হবে।

মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, প্রথম দুই দিনে দর্শনার্থী তুলনামূলক কম থাকলেও তৃতীয় দিনে মানুষের সমাগম বেড়েছে। স্টল ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের বেচাকেনাও সন্তোষজনক। সমাপনী দিনেও বিভাগীয় কমিশনারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আশা করছি আজও মেলা জমজমাট থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু
  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
  • ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম