Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবি ক্যাম্পাসে বৈশাখী উৎসবে ‘বলি খেলা’ উপভোগ করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৫ pm ১৫, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বর্ণিল বৈশাখী উৎসবে অংশ নিয়ে ঐতিহ্যবাহী ‘বলি খেলা’ উপভোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

গত (১৪ এপ্রিল) মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় জাদুঘরের সামনে আয়োজিত এ খেলায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তীব্র রোদ উপেক্ষা করে আনন্দ ও উৎসবের আমেজ ভাগ করে নেন তিনি।

খেলা শেষে প্রতিমন্ত্রী বলেন, নববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার আয়োজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। তিনি আরও জানান, ছোটবেলা থেকেই চট্টগ্রামের লালদিঘীর মাঠে ‘বলি খেলা’ দেখতে যেতেন।

শিক্ষার্থীদের সঙ্গে রোদে দাঁড়িয়ে খেলা উপভোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা রাজপথে বলি খেলেই নির্বাচনের মাধ্যমে আজ এখানে এসেছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এর আগে দুপুর ১টার দিকে জারুলতলায় নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) থেকে জারুলতলা পর্যন্ত বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।

দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ, বুদ্ধিজীবী চত্বর ও চাকসু প্রাঙ্গণে শুরু হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলি খেলা, কাবাডি, পুতুলনাচ ও বউছি খেলা। বিকাল ৩টা থেকে জারুলতলার বৈশাখী মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে জাতীয় সংগীত, বৈশাখী গান, নৃত্য ও লোকজ আয়োজন বিশেষভাবে উপস্থাপিত হয়।

এছাড়া দিনব্যাপী উৎসবে নাগরদোলা, পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও বায়োস্কোপসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী জীবনধারার বিভিন্ন উপস্থাপনা ছিল দর্শনার্থীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও ‘কারুবীথি’র উদ্যোগে দুই দিনব্যাপী ‘বৈশাখী উৎসব ও উদ্যোক্তা মেলা’ আয়োজন করা হয়েছে। বুদ্ধিজীবী চত্বরে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার রাত ৮টা পর্যন্ত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু
  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
  • ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম