Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৪ am ১৫, এপ্রিল ২০২৬
in কৃষি, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নকে এই পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জুড়ী উপজেলার ফুলতলা ব্লকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়,মোট ৮২১ জন কৃষককে এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৬৫০ জন পুরুষ এবং ১৭১ জন নারী কৃষক রয়েছেন। অসুস্থতার কারণে দুইজন কৃষকের হিসাব খোলা সম্ভব হয়নি বলে জানানো হয়।

ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট ডিআইজি মো. মুশফেকুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মুশফিকীন নূর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন,কৃষক কার্ড বিতরণের মাধ্যমে কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি ও সেবা প্রাপ্তি আরও সহজ হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরণখোলার সোনাতলায় ভাঙাচোরা সড়ক এখন পাকা: স্বস্তিতে হাজারো মানুষ
  • অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, গাড়ি শিল্পকে যুদ্ধ সরঞ্জাম উৎপাদনের আহ্বান
  • রা‌শেদ প্রধা‌নের পিএস জ‌নি পু‌লি‌শি হেফাজ‌তে
  • অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে যুদ্ধের অবসান চায় ইরান: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম