Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ১৪ কোটি টাকার শিশু পরিবার ভবনের কাজের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫০ pm ১৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি ):
শ্রীমঙ্গলে ১৪ কোটি ১০ লাখ টাকার শিশু পরিবার ট্রেনিং সেন্টার ও ডরমিটরি ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পুরানবাজার এলাকায় এই প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন,কেউ যেন কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হন। তিনি প্রশাসন ও সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন,উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তাদের সহযোগিতা অপরিহার্য।
তিনি আরও বলেন,গণমাধ্যমকর্মীদের উচিত যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা, এতে বিভ্রান্তি কমবে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাবে।
এ সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে স্থানীয় বিএনপির এক নেতার দায়ের করা মামলার প্রসঙ্গে প্রশ্ন উঠলে এমপি জানান, বিষয়টি পর্যালোচনায় রয়েছে। তিনি বলেন, দলের এক যুবদল নেতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন এবং দ্রুত মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শ্রীমঙ্গল শহর বাইপাস সড়ক প্রকল্প প্রসঙ্গে তিনি জানান,প্রকল্প বাস্তবায়নে প্রায় ৬০ একর কৃষিজমি অধিগ্রহণের প্রয়োজন হওয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি ৩৫০ কোটি টাকার বাজেট অনুমোদনও একটি বড় বিষয়। তবে প্রকল্পটি একনেকে পাঠানোর জন্য উদ্যোগ চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ডিও লেটারও দেওয়া হয়েছে।
এদিকে প্রকল্প সম্পর্কে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ জানান, নির্মাণাধীন অবকাঠামোর আওতায় একটি পাঁচতলা ও একটি চারতলা ভবন থাকবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে খুলনা শিপইয়ার্ড কোম্পানি এবং নির্মাণকাজ সম্পন্ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান,উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী,পৌর বিএনপির আহ্বায়ক মো: শামিম আহমেদ,উপজেলা যুবদলের সভাপতি মহি উদ্দিন জারুসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতারা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন অবস্থান জানাল ভারত
  • হরমুজ প্রণালী খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন
  • শ্রীমঙ্গলে তেল মজুদে কারসাজি, আটক ১
  • বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ; আমেরিকার ওপর ইতিহাসের বৃহত্তম অবরোধ!
  • ৪৮তম বিসিএস: স্থগিত ১৯০ প্রার্থী পেল সাময়িক মনোনয়ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম