জাবেদ শেখ, জেলা প্রতিনিধি শরীয়তপুর:
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শরীয়তপুর জেলা শাখা।
সোমবার (১৩ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, তাদের কিছু সদস্যকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে, তা ভুল ও বিভ্রান্তিকর।
তিনি জানান, গত ১২ এপ্রিল সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র বিক্রি ও জমা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ বাস্তবতার সঙ্গে মিল নেই বলে দাবি করেন তিনি। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন।
এ সময় তিনি এসব সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান।
অন্যদিকে, এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকেও ভিন্ন মতামত তুলে ধরা হয়েছে।

