Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ১৩, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে ভারত সম্মত হয়েছে এবং শিগগিরই ভিসা কার্যক্রম পুনরায় চালু হতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে রুটিন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল ও ব্যবসায়িক ভিসা দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় বিভিন্ন মামলায় অভিযুক্তদের ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় এসেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে এবং এ বিষয়ে সরকার আইনগত কাঠামোর মধ্যেই অগ্রসর হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সম্ভাব্য গন্তব্য হিসেবে সার্কভুক্ত দেশগুলো বিবেচনায় রয়েছে, তবে বিষয়টি এখনো আলোচনাধীন।

তিনি আরও বলেন, সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tags: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানবাংলাদেশিভারতীয় ভিসা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম