Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পহেলা বৈশাখে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৮ pm ১১, এপ্রিল ২০২৬
in জাতীয়
A A
0

আসন্ন পহেলা বৈশাখে দেশের পাঁচটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলে জানানো হয়েছে।

এর পরদিন বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবার (১১ এপ্রিল) সিলেট বিভাগের কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তনশীলতা থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Tags: পহেলাবৈশাখ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে যুক্তরাষ্ট্রে ভিন্নমত, অনিশ্চয়তা অব্যাহত
  • ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভূঞাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • টাঙ্গাইলের ​মির্জাপুরের কদিম দেওহাটায় দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি
  • বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি
  • সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম