Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ: জামায়াতের আপত্তি ও এনসিপির সমর্থন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৫ pm ০৯, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম অন্তর্ভুক্ত রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ সংশোধন করে আইনে রূপ দেওয়ার বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদের বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলের ওপর আলোচনায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আপত্তি জানান এবং দীর্ঘ বক্তব্য দেন। তবে তিনি নির্দিষ্টভাবে কোন ধারায় সংশোধন চান তা উল্লেখ না করায় তার আপত্তি নিয়ে ভোটাভুটি হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে, বিরোধী জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিখিতভাবে জানিয়েছে, তারা বিলটির ওপর কোনো আপত্তি জানাচ্ছে না।

সংসদীয় বিশেষ কমিটির প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়। ওই প্রতিবেদনে জামায়াতের এমপিরা নোট অব ডিসেন্ট দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোকে পাকিস্তানি সহযোগী হিসেবে উল্লেখ করা বর্তমান আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনৈতিকভাবে বিতর্কিত।

নতুন আইনে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, সহযোগী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংজ্ঞা পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী হিসেবে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, রাজাকার, আলবদর, আলশামস, দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামের উল্লেখ রয়েছে।

Tags: আইন পাসজাতীয় সংসদজামায়াতে ইসলামীজামুকা আইননেজামে ইসলামমুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধামুসলিম লীগরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে বাংলাদেশের স্বর্ণ জয়
  • মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ: জামায়াতের আপত্তি ও এনসিপির সমর্থন
  • কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক বেহাল, বিপাকে ৫ হাজার পরিবার
  • আবারও বিরোধী দলের ওয়াকআউট
  • আইসিসিআর স্কলারশিপের ৭৭ বছরপূর্তি: শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম