জামালপুরের বকশীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোরাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে নবাগত ইউএনও’র কাছে তুলে ধরেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এম. শাহীন আল আমীন, সরকার আব্দুর রাজ্জাক, আশরাফুল হায়দার, আব্দুল লতিফ লায়ন, মাসুদ উল হাসান, জিএম ফাত্তিউল হাফিজ বাবু, রাশেদুল ইসলাম রনি, মতিন রহমান, এমদাদুল হক লালন, রাজ্জাক মাহমুদ, মোয়াজ্জেম হোসেন হিলারী, মনিরুজ্জামান লিমন, মোরাদুজ্জামান প্রমুখ।
সভায় ইউএনও মোরাদ হোসেন সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

