এম এ আউয়াল আশিকঃ
ঢাকার দক্ষিণ মতিঝিলের সরদার ভিলা ১৩৫ নং বাড়ীটি একটি ঐতিহাসিক ম্যাচ বাড়ী। মালিক পক্ষের স্বেচ্ছাচারিতায় চলছে ভাড়াটিয়াদের সাথে প্রতারণা ও হয়রানি।
সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, বাড়ীটিতে রয়েছে ৫০ এর অধিক একক রুম যেখানে দীর্ঘদিন যাবত বিভিন্ন শ্রেনিপেশার সম্মানিত ব্যক্তিরা বসবাস করে। কেউ ২০-২৫ বছর একই রুমে ভাড়া থাকে। বাড়ীওয়ালা আজিজুল ইসলাম জীবিত থাকাকালীন কোন প্রকার সমস্যার সৃষ্টি হয়নি। কিন্তু তার মৃত্যুর পরে ওয়ারিশ মালিকরা বিভিন্ন রুম বন্ধকি দেন কিন্তু সেই রুমের ভাড়া বন্ধকীদের না দিয়ে মালিক পক্ষ নিয়ে নিচ্ছেন।
মালিকপক্ষ মোসা. তাবাসসুম হক ও রাসেল মাহমুদের নিয়োগকৃত কেয়ারটেকার মো. রবিন ভারাটিয়াদের বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। এর মধ্যে রয়েছে সে নিজে মাদকসেবন করে এবং মাদকের ব্যবসা করে। কিছু দিন পূর্বে এক ভারাটিয়ার তালার চাবি বানিয়ে তার ঘরে ঢুকে ২৪ হাজার টাকা চুরি করে সিসি ক্যামেরার ভিডিও মুছে ফেলে পরে থানায় অভিযোগ করলে টাকা ফেরত দেয়। কাজের বুয়াকে দিয়ে সম্মানিত ভারাটিয়াদের নামে বদনাম রটিয়ে ব্লাকমেইল করার পঁয়তারা করে।
ভুক্তভোগী মঞ্জু বলেন, বাড়ীর মালিক রুমের বন্ধক নিয়ে ভাড়া প্রদানের শর্তে মোসা. সালমা হক আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা নিছে কিন্তু এখন সে আসল টাকাও দেয়না এবং ভাড়াও দেয়না। এছাড়া ওয়ারিশ মালিকদের মধ্যে ক্রয়- বিক্রয় নিয়ে অস্বচ্ছতা রয়েছে সে বিষয়টির সমাধান চান মালিক আসিফ মাহমুদ।
এ বিষয়ে কেয়ারটেকার সবুজ বলেন, আমার মাদক সেবনের বিষয়টি ২ বছর আগের বর্তমানে আমি ভালো হয়ে গেছি।বাড়ীর মালিক মোসা. সালমা হককে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

