Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ০৯, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় পড়ার সময় নিহতের পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের প্রত্যাশা জানানো হয়েছে। একই সঙ্গে রায় ঘোষণার পুরো কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মন্তব্য করেন, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে ছিলেন। তিনি ভেবেছিলেন সামনে মানুষ রয়েছে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সামনে অমানুষরা দাঁড়িয়ে ছিল।

এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ মোট ৩০ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন এবং ২৭ আগস্ট থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষ্য দেন এই মামলায়।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআবু সাঈদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদক ও প্রতারণার অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • ​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪
  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম