Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে সড়ক অবরোধ

Bangla FMbyBangla FM
৪:২৩ pm ২০, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর

নেত্রকোনার পূর্বধলা ও গৌরীপুর উপজেলার মধ্যবর্তী শ্যামগঞ্জ কলেজ গেট এলাকায় সোয়াই নদীর অসমাপ্ত খননকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন মহল। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)

ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়েতে কয়েক ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সৈয়দ এস. এম. ঋজু অভিযোগ করেন, গত বছর সোয়াই নদীর ৪৬ কিলোমিটার খননকাজ শুরু হলেও মাঝপথে এসে এক কিলোমিটার অংশের কাজ বন্ধ হয়ে যায়। তিনি দাবি করেন,  সাবেক সংসদ সদস্য নিলুফার আঞ্জুম পপি, ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক এবং নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সারোয়ার জাহান ঘুষ লেনদেনের মাধ্যমে খননকাজ বন্ধ রেখেছেন। তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে, ওই অংশে নদী নেই, অথচ এটি সম্পূর্ণ প্রবাহমান নদী।

অবস্থানকারী ইয়াসিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভূমিদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তালবাহানা করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সংশ্লিষ্ট প্রকৌশলী বদলি হয়ে পালানোর চেষ্টা করলেও আমরা তা হতে দেব না। নদী খনন সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

অন্যদিকে, আন্দোলনকারী অর্ক দত্ত বলেন, “আজ আমরা মহাসড়ক অবরোধ করেছি, কিন্তু যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডের অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও কঠোর কর্মসূচি পালন করা হবে। কোনভাবেই এই দুর্নীতি মেনে নেওয়া হবে না।”

এ বিষয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সারোয়ার জাহান বলেন, “কাজের বিষয়ে আমরা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করে ঢাকার হেড অফিসে পাঠিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার পর বিস্তারিত জানানো হবে।”

দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ চলার পর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাত দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানচলাচল পুনরায় শুরু হয়।

সোয়াই নদীর অসমাপ্ত খননকাজ দ্রুত সম্পন্ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মার এক কাতল অর্ধলাখ টাকায় বিক্রি
  • দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতার অবৈধ ড্রেজার জব্দ, মামলার নির্দেশ
  • ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চবিতে মানববন্ধন
  • খনিজ সম্পদ ছাড়াই সম্পদ ছাড়াই ইসরায়েল ধনী হলো
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু কাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম