যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন আজ বুধবার পালিত হচ্ছে। এই উপলক্ষে তার সমর্থকরা ইরানের বিভিন্ন রাজপথে সমাবেশ করবেন বলে জানিয়েছে আল জাজিরা।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় খামেনির মৃত্যু ঘটে বলে উল্লেখ করা হয়। ওই ঘটনার পর ওই দিনই দুই দেশ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
ইসলামি ঐতিহ্য অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যুর ৪০তম দিনকে ‘চেহলাম’ বা ‘চল্লিশা’ হিসেবে পালন করা হয়, যা ইরানে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি আচার।
এদিকে একই দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসায় পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে জানা গেছে।

