Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাটগ্রাম সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি, দুঃখ প্রকাশ বিএসএফের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩০ pm ০৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

পাটগ্রাম সীমান্তে গুলিবর্ষণে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ এবং তাদের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের ধবলসূতি সীমান্ত এলাকায় মেইন পিলার ৮৮৭/৫-এস সংলগ্ন গাটিয়ারভিটা এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট সুনীল কুমার।

এর আগে সকালে সীমান্ত এলাকায় গুলির ঘটনায় মিজান হোসেন (১৮) আহত হন। তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি অবস্থানে এক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনার পর বিজিবি বিষয়টি উত্থাপন করলে বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানায়।

উভয় পক্ষ সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সমন্বয় জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

Tags: পাটগ্রামবাংলাদেশিবিএসএফ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৃষ্টি উপেক্ষা করে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন
  • রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
  • বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম