Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব স্বাস্থ্য দিবস

Bangla FM OnlinebyBangla FM Online
১:১২ pm ০৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, স্বাস্থ্য
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন;উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সম্রাট পোদ্দার, মেডিকেল অফিসার (ডেন্টাল) ডা. সুভাষ দীননাথ স্নিগ্ধসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক,নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় ডা. সিনথিয়া তাসমিন বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা,নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন,বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য,১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক একটি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে একই বছরের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সাংগঠনিক আইন গৃহীত হয়।

১৯৪৮ সালের ৭ এপ্রিল এই আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং সেই দিনটিকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়। এরপর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়কে প্রতিপাদ্য করে দিবসটি পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও রোগ প্রতিরোধের উপায় নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক সেশনও আয়োজন করা হয়।

এ সময় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার অঙ্গীকার করা হলেও জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা সেবাদানে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকার আদালতে,কারাগারে পাঠানোর আবেদন
  • শিরীন শারমিনের কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত
  • ২৭এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ট্রাইব্যুনাল আইন যথেষ্ট: গুম অধ্যাদেশের প্রয়োজন নেই
  • মুখের লোম দূর হবে ম্যাজিকের মতো! ঘরেই তৈরি করুন ন্যাচারাল হেয়ার রিমুভাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম