Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি সংকটের অজুহাত বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৪ pm ০৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে। দেশের অভ্যন্তরের পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্য অনুযায়ী ভাড়া বেড়েছে ৫-৬ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২২ থেকে ২৩ হাজার টাকা। গত ২ এপ্রিল থেকে সেই ভাড়া নেয়া হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুনতে হতো ৩০-৩৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৪০-৪২ হাজার টাকা পর্যন্ত। এতে করে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন, একারণে উৎপাদিত পণ্যর দাম বেড়ে যাবে।

ট্রাকভর্তি পণ্য নিয়ে বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিলেন চালক আবুল কাসেম। তিনি বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে ট্রাক ভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা পথে বসবে। বায়েজিদ নামের অপর চালক আবদুস সোবহান বলেন, ‘এক গাড়ি চাল নিয়ে যাচ্ছি। আগের চেয়ে চার হাজার টাকা ভাড়া বেশি গুনতে হচ্ছে। মালিকের এই টাকা উঠাতে পণ্যের ওপর প্রভাব পড়বে।’

ট্রাকভাড়া বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আসলে দেশে তেলের (ডিজেলের) তেমন সমস্যা নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাকগুলো চলাচল করছে। তেল সংকটের অজুহাতে ট্রাকের ভাড়া বাড়িয়েছেন মালিকপক্ষ। এখানে সাধারণ ব্যবসায়ীরা নিরূপায়।

বেনাপোল ট্র্যান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি বলেন, ‘ভাই দেশে পেট্রোল-অকটেনের কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু ডিজেলের তেমন সমস্যা নেই। তারপরও নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়াতে পড়তে শুরু করেছে। পাম্পে চাহিদার অর্ধেক তেল পাওয়া যাচ্ছে। এতেই সমস্যা তৈরি হচ্ছে।

বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, দেশর সব চেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল। প্রতিদিন এই বন্দর দিয়ে সাড়ে ৩শ’ থেকৈ ৪শ’ ট্রাক পণ্য আমদানি ও আড়াই থেকে ৩শ’ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। তেলের দাম না বাড়লেও ট্রাক মালিকরা হঠাৎ করে গত ২ এপ্রিল থেকে ভাড়া বাড়িয়েছে ৫-৭ হাজার টাকা। এতে করে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। তারা বলেছেন, ট্রাক ভাড়া বাড়ার কারণে তাদের পণ্যর দামও বাড়াতে হবে। যার প্রভাব ভোক্তার ওপর গিয়ে পড়েব।

এ ব্যাপারে যশোর চেম্বার অব কামর্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু জানান, বাজারে তেলের কোন সংকট নেই। কিছু অসাধু মানুষ তেলের মজুদ করছে। যেকারণে পাম্পগুলো গ্রাহক সামলাতে হিমশিম খাচ্ছেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে ট্রাক ভাড়া বাড়িয়েছেন মালিকরা। এতে করে সব জিনিসের দাম বেড়ে যাবে। যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

Tags: জ্বালানিঢাকাগামীবেনাপোল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নারায়ণগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের
  • বহুমুখী ওয়ারহেড ক্ষেপণাস্ত্র উন্নয়নে কার্বন ফাইবার ব্যবহার করছে উ. কোরিয়া
  • সরকারের কথা শুনলে মনে হয় দেশে সোনার নহর বয়ে যাচ্ছে: জামায়াত আমির
  • চীনকে নিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত
  • সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম