Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন বেরোবির ৪ শিক্ষার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ০৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস, শিক্ষা
A A
0
খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের চার শিক্ষার্থী ইউরোপের দেশ জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ওই চার শিক্ষার্থী।
শিক্ষার্থীরা হলেন—মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের দুই শিক্ষার্থী ফারহানা সেতু ও সবিতা রানী রায়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। এই তিনজন জার্মানির ইঙ্গোলস্টাড শহরের ক্যাথলিশে ইউনিভার্সিটিতে ‘বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অপারেশনাল রিসার্চ (বিএওআর)’ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার সুযোগ পেয়েছেন।
অন্যদিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী দিগন্ত সাহা জার্মানির উফপারটাল শহরের বার্গিশে ইউনিভার্সিটিতে ‘অ্যাপ্লাইড ইকোনমিক্স’ বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের সুযোগ পেয়েছেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমার জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালের ১৫ তারিখে, যখন আমি জার্মান দূতাবাসে ভিসার সময় নিই। পরে জানতে পারি, ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ অপেক্ষার সময় রয়েছে। সেই সময় থেকেই আমি ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করতে থাকি—প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা এবং মানসিকভাবে নিজেকে তৈরি করা—সবকিছুর দিকেই মনোযোগ দিই।
তিনি আরও বলেন, আইইএলটিএসের প্রস্তুতিও শুরু করি। এরপর জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা এবং জার্মান ভাষা শেখা শুরু করি। যেহেতু সামার সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তাই আমি যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ ছিল, প্রায় সবগুলোতেই আবেদন করি।
তবে ফলাফল পেতে দেরি হওয়ায় স্বাভাবিকভাবেই আমার উদ্বেগ বাড়ছিল। আমি আটটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। সর্বশেষ ক্যাথলিশে ইউনিভার্সিটি আইখস্ট্যাট-ইঙ্গোলস্টাড থেকে ‘বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অপারেশনস রিসার্চ (বিএওআর)’ প্রোগ্রামে অফার লেটার পাই। সব দিক বিবেচনা করে আমি সেখানেই পড়ার সিদ্ধান্ত নিই।
জুনিয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করুন, সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন, একটি বাস্তবসম্মত ও স্মার্ট পরিকল্পনা তৈরি করুন এবং তা নিয়মিতভাবে বাস্তবায়ন করুন। তাহলে ইনশাআল্লাহ, আপনিও আপনার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, নিশ্চয়ই এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় সুসংবাদ। তাদের এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এসব সুযোগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করবে। আমরা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে একটি বরাদ্দ দেওয়া শুরু করেছি। গত বছরও দিয়েছি, এবারও দেব। এ জন্য আমরা তালিকা প্রস্তুত করছি।
Tags: জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প
  • রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত
  • পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি
  • অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণে প্রস্তুত সংসদ সচিবালয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম