Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে বেদখল জমি ও দোকান উদ্ধারের দাবিতে সংবাদ স‌ম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৫ pm ০৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সেনা সদস্যের জমি ও ছয়টি দোকান জোর করে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সম্পত্তি উদ্ধারের জন্য পুলিশ বিভাগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন সেনা সদস্যের পরিবার।

শুক্রবার (৩ এ‌প্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ক‌রে এ ব‌্যাপা‌রে ভুক্ত‌ভোগী সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাবেক সেনা সদস্য মৃত আবুল কালাম আজাদের মেয়ে আইরিন সুলতানা। সংবাদ সম্মেলনে তাঁর মা ও ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁর বাবা আবুল কালাম আজাদ সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি অবসরে গেলে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। অবসরের টাকা দিয়ে তিনি নলছিটি শহরের প্রাণকেন্দ্র সাথির মোড়ে ১৯৯০ সালে পৈত্রিক ও লিজ নেওয়া জমিতে ছয়টি আধাপাকা স্টল নির্মাণ করেন। এই স্টল ভাড়া দিয়েই চলতো তাঁর সংসার ও ছেলে মেয়েদের পড়ালেখার খরচ। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ক্ষমতাসীন দলের লোকজন নিয়ে তাঁর জমি ও স্টল দখলে করে নেয় আলমগীর হোসেন খান নামে এক ব্যক্তি।

এ ঘটনায় তিনি নলছিটি থানায় অভিযোগ ও একাধিকবার সাধারণ ডায়েরি করেও কোন সুফল পায়নি। বরংচ তখন উল্টো তাকে মারধর করা হয়। তাঁর পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলাও করেন আলমগীর হোসেন খান। সবগুলো মামলায় আদালত থেকে রায় পান আবুল কালাম আজাদ। এর পরেও তাকে দোকান ও জমি বুঝিয়ে দেওয়া হয়নি। পরিবারের ভবিষ্যত জীবিকার চিন্তায় দুঃখ, কষ্ট, ক্ষোভ নিয়ে ২০১০ সালে তিনি মৃত্যুবরণ করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে একাধিকবার এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের মাধ্যমে সালিস মিমাংসার কথা বললেও আলমগীর হোসেন খান কোন কাগজপত্র নিয়ে উপস্থিত হয়‌নি। তিনি জোর করে এখনো দোকান দখল করে আছেন। দোকানের আশেপাশে গেলেও গুম ও খুনের হুমকি দেন আবুল কালামের ভাড়াটে লোকজন।

এ অবস্থায় জমি ও দোকান উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন আইরিন সুলতানা। এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলমগীর হোসেনের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

Tags: জমিদোকানসংবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাত্র দুই মাসে ঢাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত, শহর ছাড়তে পারে অনেক মানুষ
  • মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
  • গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী
  • কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য
  • মুক্তাগাছায় বাবার অপকর্ম ঠেকাতে গিয়ে ছেলের হামলায় নিহত ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম