জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলার ঝাওলাগোপালপুর গ্রামে সালিশে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আব্দুল হাকিম নামে এক ব্যাক্তির মৃত্য হয়েছে। ২এপ্রিল বৃহস্পতিবার তিনি মারা যান। এ ঘটনায় জামালপুর সদর থানার পুলিশ ৬ জনকে আটক করেছে। উদ্ধার হয়েছে লাশ।
পুলিশ জানায়, বিগত ৫ বছর পূর্বে জামালপুর সদর উপজেলার নরুন্দী গ্রামের কাদিউর রহমানের মেয়ের সাথে মৃত আব্দুল হাকিমের ছেলের বিয়ে হয়। সাংসারিক নানা বিষয় নিয়ে আব্দুল হাকিমের ছেলের সাথে কাদিউর রহমানের মেয়ের ঝগড়া হয়।
১ এপ্রিল বুধবার দিবাগত রাতে বিষয়টি নিয়ে আব্দুল হাকিমের বাড়ীতে সালিশ বসে। সালিশে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাদিউর রহমানের লোকজন আব্দুল হাকিমের উপর হামলা করে। হামালায় গুরুত্বর আহত হয় আব্দুল হাকিম। অসুস্থ্য আব্দুল হাকিমকে জামালপুর হাসপাতালে নেওয়ার পর রাতেই তিনি মারা যায়।
২ এপ্রিল বৃহস্পতিবার আব্দুল হাকিমের লাশ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে জামালপুর সদর থানার পুলিশ।
এব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে আব্দুল হাকিমের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তার করা হয়েছে। আটক হয়েছে ৬ জন। মামলার প্রক্রিয়া চলমান।

