Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ার ফটিকগুলিতে পানিতে ডুবে তিন শিশুর প্রাণহানি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৬ pm ০২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে গ্রামের আশপাশের কৃষিজমিতে পানি জমে যায়। ঝড় থেমে যাওয়ার পর দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পানিভরা জমিতে খেলতে নামে তিন শিশু- শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭)। তারা স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ছিল।

খেলার একপর্যায়ে সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নেমে গেলে হঠাৎ করে তারা পানিতে ডুবে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া এক পথচারী ঘটনাটি দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে শিশুদের উদ্ধার করেন।

পরে তাদেরকে স্থানীয় রবির বাজারে চিকিৎসক ডা. মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে যাওয়া হলে তিনি তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি পাওয়া গেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে।

Tags: কর্মধা ইউনিয়নকুলাউড়াদুর্ঘটনাপানিতে ডুবে মৃত্যুফটিকগুলিবাংলাদেশমৌলভীবাজারশিশু মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখা কতটা নিরাপদ
  • গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী
  • ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের
  • মানিকগঞ্জে চড়া দামে জ্বালানি তেল বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা
  • প্রতিরোধ ফ্রন্ট দুর্বল নয়, বরং আরও শক্তিশালী হয়েছে: ইরানি শীর্ষ কমান্ডার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম