Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে সহনাটী ইউপিতে ৪ বছর পর লাঙ্গল প্রার্থী জামালকে বিজয়ী ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫১ pm ০২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মো:হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় চার বছর পর চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকের প্রার্থী শামছুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংশোধনী গেজেটের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

গেজেট সূত্রে জানা যায়, নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায়ে ২০২২ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের বিজয় বাতিল করা হয়। ট্রাইব্যুনালের রায় অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী শামছুজ্জামান জামালকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে সালাহ উদ্দিন কাদের রুবেল ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুজ্জামান জামাল পান ৬ হাজার ২৫২ ভোট।
পরবর্তীতে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করলে ভোট পুনঃগণনা করা হয়। পুনঃগণনায় শামছুজ্জামান জামাল ৬ হাজার ২২৪ ভোট পান এবং সালাহ উদ্দিন কাদের রুবেল পান ৫ হাজার ৯৫৮ ভোট। এতে জামাল ২৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

পরে উচ্চ আদালতেও ট্রাইব্যুনালের রায় বহাল থাকায় নির্বাচন কমিশন সংশোধনী গেজেট প্রকাশ করে শামছুজ্জামান জামালকে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

Tags: ইউপিময়মনসিংহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব
  • সিলেটের কোনো ওয়ার্ড অনুন্নত থাকবে না, এলইডি সড়কবাতি উদ্বোধনে সিসিক প্রশাসক
  • আগামী ৩০ এপ্রিল সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • সেলিম প্রধানের মুক্তির দাবিতে পরিবারের মানববন্ধন
  • সালথায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম