ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সোমবার (৩০ মার্চ) বিকেল তিনটায় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর তিনি ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করে সামনের সারিতে আসন গ্রহণ করেন।
অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে জাইমা রহমানকে লাউঞ্জে বসে অধিবেশন পর্যবেক্ষণের পাশাপাশি ল্যাপটপে কাজ করতেও দেখা যায়। এর আগেও গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলে তিনি তার মা জোবাইদা রহমানের সঙ্গে একইভাবে ভিভিআইপি লাউঞ্জ থেকে অধিবেশন দেখেন।

