লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, সীমান্তে মাদকের পাশাপাশি ভারতীয় শাড়ি, কসমেটিক, প্যান্টের পিস ও ঔষধ চোরাচালান হচ্ছে।
বিজিবি সীমান্তে সর্তক থাকায় চোরাচালানের মালামাল জব্দ করছে। এরই ধারাবাহিকতায় বিজিবির টি সফল অভিযানে আনুমনিক ২২৪,৬৬,০০০/- (চব্বিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা)।টাকার মালামাল জব্দ করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে রামখানা ও অনন্তপুর বিওপির ০২টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে । ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে রামখানা বিওপি এবং ১১:০০ ঘটিকায় অনন্তপুর বিওপির বিশেষ টহলদল পশ্চিম রামখানা, নাগরাজ (থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম) এলাকায় পৃথক ০২টি অভিযান পরিচালনা করে। কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ১৬৭টি, সিল্ক শাড়ি ৭৬টি এবং প্যান্টের পিছ ০৩ থান জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৪,৬৬,০০০/-(চব্বিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা)


