Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীতাকুণ্ডে খামারে আগুন, ২৩টি গরু-ছাগল পুড়ে ছাই

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৪ pm ২৮, মার্চ ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি খামারের ২৩টি গরু-ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আশপাশের আরও পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার গভীর রাতে ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খামার মালিক হাবিবুর রহমান জানান, তার ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’-এ ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো খামারে ছড়িয়ে পড়ে। তিনি একটি গরু উদ্ধার করতে সক্ষম হলেও বাকি পশুগুলো আগুনে পুড়ে মারা যায়।

তিনি আরও অভিযোগ করেন, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে দেড় ঘণ্টারও বেশি সময় লাগে। এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। প্রায় ১৬ কিলোমিটার দূরত্বের কারণে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের কেউ কেউ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও ঘটনাস্থলে কোনো সিলিন্ডার পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

Tags: আগুনসীতাকুণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
  • ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
  • স্পিকারের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
  • দিনাজপুরে জমে উঠেছে উদ্যোক্তাদের মেলা ও ঈদ পুনর্মিলনী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম