Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ৭ম জাতীয় স্কাউটিং কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প শুরু

Bangla FMbyBangla FM
১১:৪৩ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সংগঠন
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ শ্লোগানে সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ড পয়েন্টে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অংশগ্রহণকারী রোভার স্কাউট, রোভার লিডার, স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ও নাম লেখার মধ্য দিয়ে শুরু হয় সাতদিনের ৭ম কমডেকা। অংশগ্রহণকারী রোভার স্কাউট, লিডার, স্বেচ্ছাসেবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি।

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত এই উন্নয়নমূলক ক্যাম্পের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। এই বিশাল আয়োজনে সিরাজগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, যা পুরো জেলার জন্য একটি গর্বের  বিষয় হয়ে উঠেছে।

৭ম জাতীয় কমডেকার সমন্বয়কারী প্রফেসর ড. খান মাঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত এই কমডেকা চলবে। এবারের কমডেকায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৬ হাজার স্কাউট সদস্য ও লিডারেরা অংশগ্রহণ করছে। ৭ দিনব্যাপী কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি নির্ধারকেরা। দ্বিতীয় দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

উল্লেখ্য, ২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই হার্ট পয়েন্ট এলাকাটি স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম