জয়পুরহাট প্রতিনিধি:
জযপুরহাটের কালাইয়ে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এাণ ও কল্যাণ তহবিল হতে শাড়ী,থ্রি-পিচ,হাজী রুমাল, নাগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জযপুরহাট -২ আসনের সংসদ সদস্য। এতে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জযপুরহাট -২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া ঈদ উপহার হিসেবে কালাই উপজেলায় ২শত ৫০পিচ শাড়ি, ৩৫টি থ্র-পিচ, ২০টি হাজী রুমাল, ৬৫ বান্ডিল ঢেউটিন, ১০ জন প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ও ১৭০ জনের মাঝে ৩লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন
উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তৃতীয় লিঙ্গের রিমু বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের অনেক উপকার হবে।”
আছিয়া আক্তার বলেন, “আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এই শাড়িটা আমাদের জন্য বড় সহায়তা।
ফাতেমা বেগম বলেন, ধর্ম-বর্ণ না দেখে সবাইকে দেওয়া হচ্ছে এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। ঈদের আনন্দটা এখন আমাদের কাছেও পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া এসব উপহার প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। উপহার বিতরণের ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ও যুগ্ম আহ্বায়ক মৌওদুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছি

