Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে শামা ওবায়েদের ঈদ উপহার বিতরণ

Bangla FMbyBangla FM
১২:৪৪ pm ১৯, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। বুধবার (১৮ মার্চ) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দরিদ্র অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি বলেন, আমাদের মন্ত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ঘরে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত দেশে ফিরতে পারেনসে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যে যারা মারা গেছেন, তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে। তিনি আরও জানান, নিহত ৫ জনের মধ্যে ইতোমধ্যে ১ জনের মরদেহ দেশে আনা হয়েছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি এবং তেলের দামও বাড়ানো হয়নি। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

Tags: শামা ওবায়েদসালথা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম