Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে আদালতে সাক্ষী দেয়ার অপরাধে ইউপি সদস্যের স্বামীকে হাতুড়ি পেটা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩২ pm ১৮, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

আদালতে সাক্ষী দেয়ার অপরাধে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ও ৭নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শ্যামলি সাকারীর স্বামী বিধান সাকারীকে (৫০) বুধবার (১৮ মার্চ) সকালে হাতুড়ি পিটা করে দু পা ভেঙে দিয়েছে প্রতি পক্ষ পৌর মন্ডল গংরা।

বিধান সাকারীকে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো তেতুলিয়া গ্রামের প্রমথো (৬০), গোপাল মন্ডল (৪৫), রতন বিশ্বাস (৬০), আনন্দ মন্ডল (৬০), বাবুল মন্ডল (৩৩), ধন্য (২৯)।

এলাকা সূত্রে জানা যায়, পূর্ব কদমী গ্রামের বাসিন্দা গফুর মোল্যার দখলকৃত ১৩২ শতক জমির উপর মামলা করে পৌর মন্ডল গংরা। ওই মামলায় বিধান সাকারী গফুর মোল্যার পক্ষে সাক্ষী দিলে পৌর মন্ডল গংরা ক্ষিপ্ত হয়ে বিধান সাকারীকে বিভিন্ন সময় মারধর ও গাছের সাথে বেধে ভয়ভীতি দেখিয়া আসছে।

বুধবার সকাল ৮ টার দিকে বিধান সাকারী তেতুলিয়া মোড়ে জয়ান্ত বিশ্বাসের চায়ের দোকানে চা খাইতে গেলে পৌর মন্ডলের লোকজন হামলা চালায়। এ সময় হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে দুই পা ভেঙে দেয়।

ঘটনাস্থলের চায়ের দোকানের মালিক জয়ান্ত বিশ্বাস বলেন, গফুর মোল্যার পক্ষে সাক্ষী দেয়ার কারণে পৌর মন্ডলের লোকজন বিধান ৬কারীকে বিভিন্ন সময় মারধর করে আসছে। অনেক সময় বেঁধে রাখে গাছের সাথে। সকালে আমার দোকানে বসে চা খাচ্ছিল। পৌর মন্ডলের লোকজন হাতুড়ি নিয়ে এসে এলোপাথাড়ি পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুটোই।

পৌর মন্ডল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। লোকজন হামলা করে মারধর করেছে বলে আমি শুনেছি।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ইউপি সদস্যের স্বামীকে মারধরের ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: আদালতইউপিফরিদপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যশোরে পরিবহন খাতে টাস্কফোর্সের অভিযান
  • মাটিরাঙ্গায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের আর্থিক সহায়তা বিতরণ
  • নওগাঁয় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু
  • সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
  • নওগাঁয় সরকারি বই বিক্রির চেষ্টা, অফিস সহকারী ধরা পড়লেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম