Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার, আটক ২

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৪ am ১৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিখোঁজ হওয়া এক ওয়ার্ড যুবদল নেতার চার দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

নিহত ইউসুফ মিয়া (৩২) কুড়াতলী গ্রামের মো. দুলাল খানের ছেলে এবং ১১ নম্বর আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ইউসুফকে হত্যা করে তার লাশ একটি ইটভাটার মাটির নিচে চাপা রাখা হয়েছিল। পরে আটক দুই যুবক রিজন ও হানিফের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাটির ব্যবসা নিয়ে ইউসুফের সঙ্গে রিজন ও হানিফের বিরোধ ছিল। ১৪ মার্চ তারা নিজেরা পুলিশ পরিচয় দিয়ে ফোন করে ইউসুফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের ভাতিজা নিরব মিয়া ও বড় বোন পান্না আক্তার জানিয়েছেন, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) রাসেল বলেন, অভিযোগ ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

Tags: টাঙ্গাইলমরদেহযুবদল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তরমুজবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতে ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবে
  • গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, আরামদায়ক পরিবেশে বাড়ি ফিরছে যাত্রীরা
  • বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীদের মধ্যে চরম আতঙ্ক
  • সৌদিতে নিহত বাচ্চুর পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহায়তার আশ্বাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম