Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০২ pm ১৭, মার্চ ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

ইসরায়েলের একটি সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং উত্তরাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইরানি সেনাবাহিনী ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে (Rafael Advanced Defense Systems) লক্ষ্যবস্তু করে এই অভিযান চালায়। মূলত ড্রোন ব্যবহারের মাধ্যমে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের এই অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে আঘাত হানা হয়।

হামলার পর ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। ইসরায়েলের এই সাইবার-প্রযুক্তি কেন্দ্রটি মূলত ইসরায়েলি বাহিনীকে অত্যাধুনিক গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করে থাকে।

ইরান দাবি করেছে, এই কেন্দ্রটি ইরানের জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করে আসছিল।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দিকে মোড় নিচ্ছে।

Tags: ইরানের ড্রোন হামলাইসরায়েল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রক্তের দাগ শুকানোর আগেই জুলাইয়ের যোদ্ধাকে বহিষ্কার, এফডিসিতে এখনো ফ্যাসিবাদের ভূত!
  • ‘কিছু একটা ঘটতে যাচ্ছে’, পুতিন-জেলেনস্কির বৈঠক নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
  • কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
  • পোশাকেই মিলুক আরাম ও আত্মবিশ্বাস
  • আরব সাগরে নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ছিলেন ৫ ক্রু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম