Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে র‌্যাব

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৩ pm ১৭, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

আজ মঙ্গলবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সদরঘাট ও সায়েদাবাদ বাস টার্মিনালে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী যদি বেশি টাকা নেওয়া বা অন্য কোনো হয়রানির শিকার হন, তারা কন্ট্রোল রুমে অভিযোগ করতে পারবেন, এবং র‌্যাব তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

কামরুজ্জামান জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে র‌্যাব অপরাধ দমন কার্যক্রম চালাচ্ছে। এ বছর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ স্থান—সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরায় নিরাপত্তা প্রদানে ৩২টি টিম কাজ করবে। পাশাপাশি ৬টি সিভিল টিম গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে থাকবে।

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ছিনতাই বা চুরির মতো অপরাধ প্রতিরোধেও র‌্যাব বিশেষ তৎপর। অধিনায়ক বলেন, বাসা-বাড়িতে চুরি রোধে ২৪ ঘণ্টা, বিশেষ করে রাতে, নিরাপত্তা জোরদার থাকবে। কোনো যাত্রী বা ভুক্তভোগী কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ করলে র‌্যাব তাদের সহায়তা নিশ্চিত করবে।

Tags: অভিযোগভাড়ার‍্যাব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পটুয়াখালীর নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
  • খুলনায় বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • ফরিদপুরে যুব সমাজের ব্যতিক্রমী ইফতার মাহফিল
  • কুমিল্লায় পরিবারের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • চরভদ্রাসনে ১৫০০ পরিবারকে ঈদ উপহার প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম