ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ কেবল ওষুধে সম্ভব নয়; জনসচেতনতা নিয়ন্ত্রণে ৫০ শতাংশ পর্যন্ত ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেছেন, “মশার ওষুধ দেওয়া হবে, কিন্তু ময়লা-আবর্জনা থাকলে ডেঙ্গু নির্মূল সম্ভব নয়।”
মঙ্গলবার (১৭ মার্চ) সকালেই রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক নাগরিকদের প্রতি আহ্বান জানান, ঈদগাহ ও জানাজা মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাই এগিয়ে আসুন। তিনি বলেন, সিটি করপোরেশনের সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবায় সর্বাত্মক সহযোগিতা করা হবে।
একই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনও সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

