Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খাল পুনঃখনন করলে উপকৃত হবে মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৯ am ১৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

আবুল হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, জেলার খাল-বিল ও জলাশয় খনন ও পুনঃখনন করা গেলে মানুষ উপকৃত হবে। এতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়বে, ফসল উৎপাদন সহজ হবে এবং জলাবদ্ধতা কমবে।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুহুল বাঁধ এলাকায় নবাব খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং আগামী পয়লা বৈশাখ থেকে কৃষি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।

প্রকল্পের আওতায় নবাব খাল ও নয়াগোলা খালসহ মোট প্রায় ১২ দশমিক ৫০ কিলোমিটার খনন করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থানে ৮টি কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮ কোটি ৬৪ লাখ টাকা।

Tags: খালটেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদেও ঈশ্বরদীর বেনারসি পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
  • ঈদ-উল-ফিতর সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলা
  • ঈদের দিন শুরু হোক দুধ সেমাই ও জর্দা সেমাই দিয়ে: রেসিপি
  • ঈদের ছুটিতে ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
  • ইরান যুদ্ধে ইয়েমেনের হুতিরা এখনো কেন নীরব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম