Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিএসএলে পেশোয়ার জালমিতে খেলবেন শরিফুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৫৬ am ১৭, মার্চ ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

পাকিস্তান সুপার লিগের একাদশ মৌসুমে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আসন্ন আসরে তিনি পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন। এর আগে একই দলে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানা।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। দলটি জানায়, বাংলাদেশের এই এক্সপ্রেস বাঁহাতি পেসার তাদের দলে যোগ দেওয়ায় স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে।

২৪ বছর বয়সী শরিফুল ইসলাম বাংলাদেশের তিন ফরম্যাটের নিয়মিত সদস্য। সম্প্রতি চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। জানুয়ারির শেষে শেষ হওয়া বিপিএলে ৫.৮৪ ইকোনমিতে ২৬টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি, যা বিপিএলের এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

তবে এত ভালো পারফরম্যান্সের পরও গত মাসে অনুষ্ঠিত পিএসএলের প্রথম নিলামে শরিফুলের নাম ওঠেনি। পরে সরাসরি চুক্তির মাধ্যমে পেশোয়ার জালমিতে খেলার সুযোগ পান তিনি।

এদিকে পিএসএলের নিলামে বাংলাদেশ থেকে দলে নেওয়া হয়েছে নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানকে। মোস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সে সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন। পারভেজ হোসেন ইমনও একই দলে খেলবেন। আর রিশাদ হোসেন খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে।

Tags: পাকিস্তানবাংলাদেশমোস্তাফিজুর রহমানশরিফুল ইসলাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে ইয়েমেনের হুতিরা এখনো কেন নীরব
  • সালথায় সেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার
  • ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতায় ৫০ শতাংশ নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
  • লালমনিরহাটে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের নিহত ৩
  • সিরাজগঞ্জে ইউপি সচিবের ওপর অতর্কিত হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম