Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৭ pm ১৬, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী একটি গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় এক ছাত্রদল নেতাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মো. শাকিল ফারহান মিয়া গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

রোববার (১৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

থানা সূত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত ১২ মার্চ রাত প্রায় ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি আটকে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়িটির গতিরোধ করে জোর করে প্রায় ১৬০টি লেয়ার মুরগি নিয়ে যায়।

এ সময় গাড়ির চালক ও সহকারীর কাছ থেকে দুটি মানিব্যাগ এবং একটি মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ছিনিয়ে নেওয়া মুরগিগুলো আর উদ্ধার করা যায়নি। এ ঘটনায় ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেছে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হলে জেলা ছাত্রদল অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে শাকিল ফারহান মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ছাত্রদলছিনতাইবহিষ্কারহবিগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঋণ নয়, বিনিয়োগে গুরুত্ব দেবে সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
  • মার্কিনিদের ঘাঁটি ব্যবহার না করতে দিতে রোমানিয়াকে হুঁশিয়ারি ইরানের
  • ৫০০ টাকা মুচলেকায় জুলাই ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের জামিন
  • নওগাঁয় গহনা নিয়ে স্ত্রীকে স্টেশনে ফেলে পালালেন স্বামী
  • ঈশ্বরগঞ্জে এতিমখানায় ছাত্রদের মাঝে চেক বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম