Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ১৬, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে উত্তাপ বেড়েছে। রোববার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় সোমবার (১৬ মার্চ) থেকে দুই আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। এই প্রচারণা চলবে আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন বৈধ প্রার্থীর মৃত্যুতে এই দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে। পাশাপাশি, বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এটি শূন্য ঘোষণা করা হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করার পর চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন— মো. মাসুদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি), মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র) এবং মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)।

অন্যদিকে বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মো. রেজাউল করিম বাদশা (বিএনপি), মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Tags: বগুড়াশেরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে ৪টি খাল পুনঃখনন উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • বেনাপোলে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ
  • দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন: বিমান মন্ত্রী
  • রাজশাহীর প্রেসকাব সভাপতিকে হামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর
  • সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম