Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসদের হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২১ pm ১৫, মার্চ ২০২৬
in Semi Lead News
A A
0

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ব্যবহৃত সাউন্ড সিস্টেম ও হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। হেডফোনের আকার নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, এত বড় হেডফোন মাথায় দিয়ে এক–দুই ঘণ্টা বসে থাকা সদস্যদের জন্য কষ্টকর হয়ে উঠছে।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ–এ অনির্ধারিত (পয়েন্ট অব অর্ডার) আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ–এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, অতীতেও সংসদে এমন বড় হেডফোন ছাড়াই অধিবেশন পরিচালিত হয়েছে। তিনি বলেন, “এত বড় একটা বোঝা মাথার ওপর দিয়ে এক–দুই ঘণ্টা বসে থাকা সবার জন্য কষ্টকর হচ্ছে।” তিনি আরও বলেন, হেডফোন কেনার জন্য হয়তো একটি বাজেট করা হয়েছিল এবং সেখান থেকে লুটপাটের সুযোগ তৈরি হয়েছে বলেও তার সন্দেহ রয়েছে।

তিনি সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নের পাশাপাশি ছোট ও সাধারণ হেডফোন ব্যবহারের পরামর্শ দেন। সংসদে সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা নতুন নয়। গত বৃহস্পতিবারও অধিবেশনের সময় মাইক ও সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দেয়। তখন স্পিকার কিছু সময় হ্যান্ডমাইকের মাধ্যমে অধিবেশন পরিচালনা করেন এবং পরে প্রায় ২০ মিনিটের জন্য বৈঠক মুলতবি ঘোষণা করা হয়।

এদিকে একই বিষয়ে আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন মীর আহমাদ বিন কাসেম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, নতুন হেডফোন ব্যবহারে তার কান ও মাথায় ব্যথা হয়েছে এবং সাউন্ডের মানও নিম্নমানের বলে মনে হয়েছে।

Tags: জাতীয় সংসদের অধিবেশনবড় হেডফোন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
  • কুমিল্লায় গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু
  • এপস্টাইন চক্র ইরান ফাঁসানোর ষড়যন্ত্র করছে:দাবি লারিজানি
  • বাসায় টাকা-স্বর্ণ না রেখে প্রয়োজনে থানায় জমা দিন: ডিএমপি কমিশনার
  • সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম