পবিত্র ঈদুল ফিতরের ছুটি মাত্র কয়েকদিন দূরে। ঈদের সময় বাড়তি ভিড় ও যানজট এড়াতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। অনেকে পরে গেলেও পরিবারের সদস্যদের আগেভাগে গ্রামের বাড়িতে পাঠানো শুরু হয়েছে।
ঈদের আগে যাত্রীরা জানান, ছুটি শুরুর কিছুদিন আগে রওনা হলে তুলনামূলকভাবে স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। রেলস্টেশনে ইতোমধ্যেই যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৯টা পর্যন্ত মোট ১১টি ট্রেন ঢাকা ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতি’ প্রায় এক ঘণ্টা দেরিতে রওনা হয়েছে, অন্য ট্রেনগুলো নির্ধারিত সময়ের ১০–১৫ মিনিটের মধ্যে ছাড়ে।
তবে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এখনও যাত্রী চাপ তুলনামূলক কম। বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রী উপস্থিতি কম। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শুরু না হওয়ায় এবং অনেকেই এখনও অফিস-আদালতে ব্যস্ত থাকায় বাস টার্মিনালে চাপ বৃদ্ধি পায়নি। ছুটি শুরু হলে এখানেও যাত্রীদের ভিড় বাড়বে।

