Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে মাওলানা দীন ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৬ am ১৪, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোঃ দীন ইসলাম সাহেবের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজ তেরা মার্কেট এলাকায় নিজ তত্তাবধানে পরিচালিত পাইনাদী দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে খিদমাহ ফাউন্ডেশনের তত্তাবধানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে পোলার চাল, তেল, সেমাই, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় দরিদ্র পরিবারের হাতে।

এ সময় মাওলানা মোঃ দীন ইসলাম বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে সমাজে দারিদ্র্য অনেকটাই কমে আসবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ইসলাম মানুষের কল্যাণের ধর্ম। তাই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।

ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, ঈদের আগে এই উপহার পেয়ে তাদের পরিবারের জন্য ঈদের আনন্দ আরও বাড়লো।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগকে তারা প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

 

Tags: ঈদপবিত্র ঈদুল ফিতরমাওলানা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাসানচর থেকে পলাতক ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
  • সংসারের জন্য অভিনয় ছাড়তেও রাজি পূজা চেরি
  • নড়াইলের বিশেষ অভিযানে গ্রেফতার ৭
  • তালতলীতে বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ সম্পন্ন
  • পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের শোকজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম