Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৭ pm ১২, মার্চ ২০২৬
in রাজনীতি
A A
0

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিংহভাগ অঙ্গ ও সহযোগী সংগঠন ঢেলে সাজানোর উদ্যােগ নিয়েছে দলটি। বিশেষ করে ছাত্রদলের নতুন কমিটির মূল নেতৃত্ব পেতে তোড়জোড় শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে তদবির, যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন।সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নাম আলোচনাতে রয়েছে।

ছাত্ররাজনীতির অঙ্গনে পরিচিত একটি নাম ফারুক হোসেন। তিনি বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯–১০ সেশনের শিক্ষার্থী হিসেবে তার ছাত্রজীবনের শুরু থেকেই রাজনীতি, আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা দেখা যায়।

দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজপথে সক্রিয় উপস্থিতি ছিল ফারুক হোসেনের। কঠিন ও প্রতিকূল সময়ে সংগঠনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার কারণে সমসাময়িকদের মধ্যেও তিনি আলাদা করে পরিচিতি লাভ করেছেন। রাজনৈতিক দুঃসময়ে তার সাহসী ও দৃঢ় ভূমিকার কথা সহকর্মী ও কর্মীদের মুখে প্রায়ই শোনা যায়।

ছাত্ররাজনীতিতে ফারুক হোসেনের অন্যতম শক্তি তার ক্লিন ইমেজ ও সাংগঠনিক দক্ষতা। সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কর্মীবান্ধব আচরণের কারণে তিনি অনেক অনুসারী গড়ে তুলেছেন। নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাকে কর্মীদের কাছে আস্থার জায়গায় নিয়ে গেছে।

সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তার সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক সক্ষমতা ছাত্রদলের ভেতরে তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে বলে মনে করেন অনেকেই। নেতৃত্বের ক্ষেত্রে তার ধৈর্য, সমন্বয় করার দক্ষতা এবং কর্মীদের প্রতি আন্তরিকতা তাকে অন্যদের তুলনায় আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাত্ররাজনীতিতে যারা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থেকেছেন এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন, তাদের মধ্যে ফারুক হোসেন একটি উল্লেখযোগ্য নাম। ক্লিন ইমেজ, সাহসী ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে তিনি ছাত্ররাজনীতিতে একটি দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম