Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যামিলি কার্ড নিয়ে উপহাসকারীদের মুখে ছাই পড়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী দুলু

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৮ pm ১২, মার্চ ২০২৬
in বাংলাদেশ
A A
0
 শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড নিয়ে যারা উপহাস করেছে তাদের মুখে ছাঁই পড়েছে। মাত্র এক মাসের মাথায় এই কর্মসূচি শুরু করা হয়েছে। অন্য কোন প্রধানমন্ত্রীর পক্ষে এত দ্রুত এটা করা সম্ভবপর হতো না। সরকারের ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমন মন্তব্য করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের মত নেতৃত্বই শুধু এত দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর। তিনি এতটা আন্তরিক বলেই এটা সম্ভব হয়েছে। একই সাথে খাল খনন কর্মসূচিও শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ মার্চ এই কর্মসূচিরও শুভ উদ্বোধন করবেন তিনি। উত্তরাঞ্চল থেকে এই কার্যক্রম শুরু করা হবে। সে লক্ষ্যে ওইদিন প্রধানমন্ত্রী সৈয়দপুরে প্রথম পদার্পন করবেন। এপ্রিলের মধ্যে কৃষক কার্ডেরও উদ্বোধন করা হবে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। ২৫ হাজার বৃক্ষ রোপন করা হবে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে এসময় পানির সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতৃবৃন্দ, পেশাজীবি, ব্যবসায়ী, মসজিদের ইমাম মুয়াজ্জিন, মাদরাসার মুহতামিম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম