Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. মোশাররফ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ am ১২, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত হবেন এবং ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি মনোনিত করা হয়েছে।

সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করেন আগের সংসদের স্পিকার। তবে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন পদত্যাগ করেছেন এবং তিনি বর্তমানে পলাতক। ডেপুটি স্পিকারও একাধিক মামলায় কারাবন্দি। এ কারণে সংসদের একজন প্রবীণ সদস্য  হিসেবেড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনের সভাপতিত্ব করছেন।

সংসদের কার্যপ্রণালি অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন। ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনের পর সরকারি দল ও বিরোধী দলের আলোচনার ভিত্তিতে একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতির দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবারও সেই রীতি অনুসরণ করে ড. খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে।

ড. খন্দকার মোশাররফ হোসেনের জীবনী: জন্ম: ১ অক্টোবর ১৯৪৬, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রাম।

শিক্ষা ও কর্মজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান; গবেষক, ভূ-বিজ্ঞানী, লেখক ও কলামিস্ট।

রাজনৈতিক জীবন: বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, সাবেক মন্ত্রী; ১৯৭৯ সালে রাজনীতিতে প্রবেশ, ১৯৯১ সালে সংসদ-সদস্য নির্বাচিত।

মন্ত্রিত্ব: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী। সামাজিক অবদান: দাউদকান্দি ও তিতাস উপজেলার উন্নয়ন, মেঘনা উপজেলা বাস্তবায়ন, তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন, মৎস্য খাত উন্নয়ন।

সম্মাননা: দেশ-বিদেশে স্বর্ণপদকসহ বহু পুরস্কারে ভূষিত। রাজনৈতিক কারাবরণ: ১৯৮৬, ১৯৯৬, ২০০৭, ২০১২ ও ২০১৪ সালে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতার হয়ে প্রায় ৫ বছর কারাভোগ।

 

Tags: ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনস্পিকার নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে দুইশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলো হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্ট
  • কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ায় সংবাদ সম্মেলন
  • শুল্ক ফাঁকি সিন্ডিকেটে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যার অভিযোগ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম