Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির জাইমা রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১২ pm ১১, মার্চ ২০২৬
in খেলাধুলা
A A
0

আজ বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।

 আজকের এই বিশেষ ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস বক্সে অবস্থান করছেন।

আজ বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।

মিরপুরের চেনা উইকেটে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমেছে সফরকারী পাকিস্তান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে এই সিরিজটি দুই দলের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‍্যাংকিংয়ের সেরা ৯-এর মধ্যে থাকা জরুরি। তাই র‍্যাংকিংয়ে উন্নতি করতে এবং সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ।

এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় ৫টিতে এবং পাকিস্তান জয়ী হয়েছে ৩৪টি ম্যাচে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ভালো ব্যাটিং উইকেটে নিজেদের দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়েই তারা মাঠে নেমেছেন।

সবশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার পর আজই প্রথম ওয়ানডে ম্যাচে ফিরল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া শান্ত-মিরাজরা।

Tags: জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে মাদক কারবারি গ্রেফতার
  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন
  • বরিশালে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ৯ আইনজীবী
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ওসি’র অভিযান
  • ঠাকুরগাঁওয়ে কাজীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম