Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠির সেই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে থানায় লি‌খিত অ‌ভি‌যোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ১১, মার্চ ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নিজেকে ভুয়া ডিএমএফ ডাক্তার দাবি করা ন‌্যশনাল পিপলস পা‌র্টির কে‌ন্দ্রিয় সদস‌্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ঝালকা‌ঠি-২ আস‌নের এন‌পি‌পি`র ম‌নোনীত সংসদ সদস‌্য প্রার্থী মোঃ ফোরকান হো‌সেন খা‌নের বিরু‌দ্ধে নল‌ছি‌টি থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেছেন ভুক্ত‌ভোগী।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাত ১২টায় শিশু কাওছা‌রের বাবা মো. ফোরকান হাওলাদারের  বিরু‌দ্ধে নল‌ছি‌টি থানায় এ অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার পূর্ব পাওতা গ্রামের দিনমজুর মো. ফোরকান হোসেন তার ৭ বছর বয়সী ছেলে কাওসার হোসেনকে গত ২৫ ফেব্রুয়ারি বিকা‌লে নিজেকে ডাক্তার পরিচয়দানকারী ফোরকান হোসেন খানের মাধ্যমে সুন্নতে খৎনা করান।

খৎনার পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরদিন থেকেই তার প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং দ্রুত অসুস্থতা বাড়তে থাকে। পরিবারের সদস্যরা প্রথমে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পিজি হাসপাতালেও তাকে ভর্তি করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ঢাকার তেজগাঁওস্থ কিউর স্পেশালিস্ট হাসপাতালে অনেক চেষ্টার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

গত ৪ মার্চ রাত পৌ‌নে বা‌রোটায় হাসপাতালের আইসিইউ বেড নং-০১ এ কাওছার‌কে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, শিশুটির শরীরে মারাত্মক সংক্রমণ (সেপটিসেমিয়া), এনসেফালাইটিসসহ রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে যা মস্তিষ্ক পর্যন্ত প্রভাব ফেলছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ফোরকান হোসেন খান নলছিটির হাসপাতাল রোড (বাইপাস) এলাকায় বসবাস করেন এবং নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে খৎনা করিয়ে থাকেন।

শিশুটির বাবা ফোরকান হোসেন জানান, তিনি একজন দিনমজুর হওয়ায় সন্তানের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নলছিটি থানার ও‌সি মো. আ‌রিফুল আলম ব‌লেন, ভুক্ত‌ভোগীর এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। তদন্ত স্বা‌পে‌ক্ষে এ ঘটনার সত‌্যতা প্রমাণীত হ‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

Tags: অপরাধপ্রশাসনভুয়া ডাক্তার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলুর দামে ধস, বিপাকে দিনাজপুরের চাষি
  • মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টায় তিনজন গ্রেফতার
  • জামালপুরে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
  • ডোমারে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
  • উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে হত্যার হুমকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম